বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। সভায় উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সভাপতি।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, থানার পরিদর্শক (তদন্ত) মো. হাতেম আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব সাহা, পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম বিশুদ্ধানন্দ পুরব্রাহ্মণ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত সাহা, পরিসংখ্যান কর্মকর্তা মো. হায়দার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সদস্য মাহামুদুল হাসানসহ অন্যরা।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
