পলি আক্তার, জবি প্রতিনিধি

(জবি)জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে ওয়েব পোর্টালের মাধ্যমে জবির সেমিস্টার ফল প্রকাশ কার্যক্রম শুরু হয়েছে আজ ২৬ এপ্রিল (২০২৬)আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ফলাফল দেখার প্ল্যাটফর্ম উদ্বোধন করেন প্রশাসন।

শিক্ষার্থীরা নিজ নিজ আইডি দিয়ে লগইন করে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ অপশনে গিয়ে নির্দিষ্ট সেমিস্টার নির্বাচন করে সহজেই ফলাফল দেখতে পারবেন। এতে ফলাফল জানার প্রক্রিয়া হবে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ এই নতুন প্রক্রিয়ায়।

এ‌ বিষয়ে, নিয়ন্ত্রক দপ্তর (কন্ট্রোলার অফিস) জানান, "বর্তমানে প্রকাশিত সেমিস্টারগুলোর ফলাফলই কেবল পোর্টালে দেখা যাচ্ছে। তবে আগের সব সেমিস্টারের ফলাফল যুক্ত করতে আরও কয়েক দিন সময় লাগবে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি উন্নয়ন কাজ চলছে।

জবি শিক্ষার্থী সাইফুল ইসলাম রিওন বলেন,‌ "বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন একটা কার্যকরী ব্যবস্থা করে দেওয়া অবশ্যই প্রশংসাযোগ্য কারন এমন এডভান্স লেবেলের ব্যবস্থা আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও বেশি অগ্রসর হতে সাহায্য করবে। তিনি আন্তরিক শুভেচ্ছা জানান যারা সাধারণ শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক জকসুর মাধ্যমে এই সিস্টেম টা আনায়ন করেছেন।

অন্যদিকে, জকসুর কার্যনির্বাহী সদস্য আকিব হাসান বলেন, "অনলাইনে ফলাফল দেখার এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা তৈরি করবে। দ্রুতই সব সেমিস্টারের ফলাফল এখানে যুক্ত হবে বলে আশা করেন। আরো বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে চালু হওয়া এই পোর্টালকে শিক্ষাব্যবস্থার ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"