বাগেরহাটের মোল্লাহাটে সোনালী ব্যাংক পিএলসি শাখার এটিএম ও সিআরএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল )সকাল ১১ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি বাগেরহাট প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুকুমার রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার কল্যাণ আশীষ দত্ত। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোল্লাহাট শাখা ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার আঃ সবুর হাওলাদার, প্রিন্সিপাল অফিসার সুজয় হালদার, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী খান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাংবাদিকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন এ এটিএম ও সিআরএম বুথ চালুর মাধ্যমে এলাকাবাসী আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আসবে। এখন থেকে গ্রাহকরা যে কোনো সময় কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন ও জমা দেওয়ার সুবিধা পাবেন।

শাখা ব্যবস্থাপক জানান, এই বুথ স্থাপনের ফলে মোল্লাহাটবাসীর জন্য ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে।