র‍্যা/গিং মুক্ত ক্যাম্পাস গড়তে ছাত্রদলের লিফলেট ও পোস্টর সাঁটানো কর্মসূচি।

পলি আক্তার, জবি প্রতিনিধি

(জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেত্রে র‍্যা/গিং এর অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে, র‍্যা/গিং মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে এন্টি-র‍্যা/গিং কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২নং যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান রুমি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পোস্টার টানানো, সেই সাথে নবীন শিক্ষার্থীদের সাথে সরাসরি কথোপকথন এবং লিফলেট বিতরণসহ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এছাড়া কর্মসূচি তে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রুমি বলেন, "আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময়ই একটি সুন্দর বৈষম্যহীন,গণতান্ত্রিক এবং ভয়হীন,ভীতিহীন এবং সম্প্রতির ক্যাম্পাস বিনির্মানের স্বপ্ন দেখি।

প্রতি বছর যখনি নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেন তখনি আমরা বিভিন্ন সময় শুনতে পাই পরিচয়ের নামে র‍্যাগিং দেওয়ার ঘটনা।এতে নবাগত শিক্ষার্থীরা বিব্রত হয় এবং মানসিক ট্রমার মধ্যে পরে যায়।"

তাই আজকে, আমরা সচেতনতা মূলক এন্টি র‍্যা/গিং কর্মসূচির উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সচেতন করছি এবং আমরা যে সম্প্রতির মর্যাদা পূর্ণ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল র‍্যা/গিং এর বিষয় জিরো টলারেন্স ঘোষণা করছি। আমাদের ক্যাম্পাসে র‍্যা/গিংয়ের কোনো স্থান নাই। যদি কেউ র‍্যা/গিং সাথে জড়িত থাকেন তাহলে তাদের স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই আইন খুবই কঠিন, কেউ আইনের উর্ধে না সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। পরিচয় পর্বের নামে র‍্যা/গিং নয়,স্নেহ ভালবাসা ও সম্মান দিয়ে আমরা আমাদের নবীন ভাই বোনদের আগলে রাখবো।