শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই নির্দেশনা জারি করা হয়। এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সাময়িক বরখাস্ত দুই কর্মকর্তারা হলেন– ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান (উপ সচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপ সচিব)।
জানা যায়, শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রধানমন্ত্রী প্রটোকল ছাড়া নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্প ও কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যের পাশাপাশি পূর্বের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি। শহরের গুরুত্বপূর্ণ এই এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার এমন ভয়াবহ চিত্র দেখে প্রধানমন্ত্রী চরম অসন্তোষ প্রকাশ করেন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
