পুরান ঢাকার প্রতিনিধি রাজধানীতে অটোরিকশা ও হকারমুক্ত রাস্তার দাবিতে আন্দোলনকারী তরুণী সোহানী সিফা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তার হাতে ধারালো অস্ত্র দিয়ে আ-ঘা-ত করে পালিয়ে যায়।
শনিবার (৭ জুন) দুপুরে রাজধানীর চক বাজারের বেগম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে চিকিৎসা নেন সোহানী সিফা।
সোহানী সিফা বলেন,সকালে ডিসি অফিসে যাওয়ার পথে তাকে ২জন লোক মোটরসাইকেল দিয়ে এসে ছুরি দিয়ে আঘাত করে ,পড়ে একাই যান মেডিকেলে চিকিৎসা নিতে।
সোহানী সিফার ফেসবুক লাইভ দেখে তার সমর্থকদের মধ্যে অনেকেই ছুটে আসেন মেডিকেলে। তাঁর ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন অনেকেই।