জানা গেছে, ‘এসবি সুপার ডিলাক্স’ নামে একটি যাত্রীবাহী বাস ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। তবে, বাসে ওঠার আগেই যাত্রীদের নামিয়ে দেওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই চালক ও তার সহকারীকে জীবিত উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাড়িটা ফেরিতে ওঠার সময় সবাই বলল যে বাসের যাত্রীদের নামিয়ে দাও। তখন সব যাত্রী নেমে গেল। শুধু ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার ছিলেন। নিয়ন্ত্রণ হারানোর পর ড্রাইভার অনেক চেষ্টা করেছেন পারেননি। পরে র্যাম ভেঙে পড়ে যায়।
