তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকীতে আজিমপুরে মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক ও নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ সময় মরহুমের কনিষ্ঠ পুত্র, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশনস লিমিটেডের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ আনোয়ার হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন। তিনি পিতার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতে অংশ নেন।

তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকীতে আজিমপুরে মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন

মাজার জিয়ারতকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সারোয়ার হোসেন, লালবাগ থানা জাতীয় পার্টি-জেপির সভাপতি ও স্থানীয় সাংবাদিক মোহাম্মদ রাজেশ গনি এবং দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং অসংখ্য গুণগ্রাহী উপস্থিত হয়ে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।