অন্যদিকে, বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল করা দলের তালিকায় শীর্ষস্থান নিয়ে ব্রাজিল ও জার্মানির লড়াইটা জমে উঠেছে। টুর্নামেন্টের শুরুতে এগিয়ে ছিল ব্রাজিল, কিন্তু কুরাসাওয়ের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে সাময়িকভাবে তাদের ছাড়িয়ে যায় জার্মানি। তবে বেশিক্ষণ সেই অবস্থান ধরে রাখতে পারেনি ইউরোপের দলটি। হাইতির বিপক্ষে দাপুটে জয়ে আবারও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দলের মর্যাদা নিজেদের করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
অন্যদিকে রাতেই জার্মানির সামনে রয়েছে আইভরি কোস্টের চ্যালেঞ্জ। সেই ম্যাচে গোলসংখ্যা আরও বাড়ানোর সুযোগ পাবে তারা। ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দলের তালিকায় ব্রাজিল-জার্মানি দ্বৈরথ আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হাইতির মুখোমুখি হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর সমালোচনার মুখে পড়া ব্রাজিল, দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় এই ম্যাচে। হাইতির বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে উঠে গেছে কার্লো আনচেলত্তির দল।