মামুন অর রশিদ
ফেসবুক পোস্টে আব্দুল বারেক জানান, তিনি গত ২১ জুন ২০২৬ তারিখে সংগঠনের দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র প্রেরণ করেছেন এবং কেন্দ্রীয় কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপেও বিষয়টি অবহিত করেছেন।
পোস্টে তিনি সংগঠনের প্রতি নিজের সময়, শ্রম, মেধা ও ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, মানুষের জন্য কাজ করার চেয়ে বড় অর্জন আর কিছু নেই। তবে কিছু নীরবতা, অবমূল্যায়ন, না বলা কষ্ট এবং অপূর্ণ প্রত্যাশা তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
তিনি লেখেন, “অভিমান আছে, তবে অভিযোগ নেই। কষ্ট আছে, তবে কারো প্রতি বিদ্বেষ নেই।” একই সঙ্গে তিনি শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ গঠনের সংগ্রামে নিজের অঙ্গীকার অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।
আব্দুল বারেক আরও বলেন, একটি সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও শ্রমিকবান্ধব সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তার দায়বদ্ধতা শেষ হয়নি। যারা তাকে সমর্থন ও সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সমালোচক ও বিরোধীদের প্রতিও শুভকামনা জানান তিনি।
তার এই পদত্যাগ ও ফেসবুক স্ট্যাটাস ইতোমধ্যে শ্রমিক সংগঠন ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে পদত্যাগের পর তার ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক পরিকল্পনা সম্পর্কে তিনি কোনো বিস্তারিত মন্তব্য করেননি।

