আল জাজিরা বলছে, ইরানের মাশহাদ শহরের ইমাম রেজা মাজারের একটি লাল পতাকা খামেনির কফিনের ওপর বিছিয়ে দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে তার দাফনের আগে দেশজুড়ে শোক ও বিদায় অনুষ্ঠান শুরু হলো। আগামী ৯ জুলাই ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হবে।
বর্তমানে তার মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নিয়ে আসা হয়েছে। এর মধ্য দিয়ে ৩৬ বছরেরও বেশি সময় ধরে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা খামেনিকে শেষ বিদায় জানাতে পূর্বঘোষিত কর্মসূচি শুরু করল ইরান।
শুক্রবার (৩ জুলাই) থেকে শুরু হওয়া ৭ দিনব্যাপী শোকানুষ্ঠান শেষ হবে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) তার নিজ শহর মাশহাদে ইমাম রেজা মাজারে দাফন করার মাধ্যমে।
