বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের বড় ছেলে মীর ফারহান আলী ফাতিন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত লিংকনস ইন (Lincoln's Inn) থেকে ব্যারিস্টার হিসেবে আনুষ্ঠানিক সনদ গ্রহণ করেছেন।
এ উপলক্ষে মীর নেওয়াজ আলী মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং সন্তানের এই অর্জনে একজন পিতা হিসেবে গর্ব প্রকাশ করেন।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আজ লন্ডনের লিংকনস ইন-এ আমার ছেলে মীর ফারহান আলী ফাতিন আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টার হিসেবে তার পেশাগত যাত্রা শুরু করেছে। এ জন্য মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। আমি দোয়া করি, আল্লাহ যেন তাকে সততা, ন্যায়নিষ্ঠা ও মানবসেবার আদর্শে আইনি পেশায় কাজ করার তৌফিক দান করেন।"
তিনি দেশবাসীর কাছেও দোয়া কামনা করে বলেন, ফাতিন যেন তার জ্ঞান, মেধা ও সততার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্জন শুধু তাদের পরিবারের জন্য নয়, বরং ভবিষ্যতে দেশের আইন ও বিচার ব্যবস্থায় ইতিবাচক অবদান রাখার একটি নতুন অধ্যায়ের সূচনা।
