২৩ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান পরিচালনা

ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাবেক কমিশনার আলহাজ্ব আবদুল আজিজের নেতৃত্বে বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানটি আবদুল আজিজ লেন, ললিত মোহন দাস লেন, এম.সি. রায় লেন, নবাবগঞ্জ ১ম লেন, নবাবগঞ্জ ২য় লেন এবং নবাবগঞ্জ পার্ক এলাকায় একযোগে পরিচালনা করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব আবদুল আজিজ বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোথাও যেন তিন দিনের বেশি সময় পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।

মশক নিধন অভিযান চলাকালে এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাসিন্দারা উপস্থিত ছিলেন।