আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন নেইমার জুনিয়র

শেষ হলো নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ফুটবল অধ্যায়। ব্রাজিলের জার্সিতে দীর্ঘ পথচলার ইতি টানার ঘোষণা দিয়েছেন সেলেসাওদের এই তারকা ফরোয়ার্ড।

ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে জানিয়ে দেন, জাতীয় দলের হয়ে আর খেলবেন না তিনি।

ব্রাজিলের ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি, চেষ্টা করেছি। এখানেই, মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, আর এখানেই শেষ করলাম।

এর মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে নেইমারের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বাধিক ৮০টি গোলের মালিক তিনি; রয়েছে ৪টি হ্যাটট্রিকও। প্রতিপক্ষ হিসেবে জাপানের বিপক্ষে সর্বোচ্চ ৯টি গোল করেছেন নেইমার। ব্রাজিলের হয়ে জিতেছেন ফিফা কনফেডারেশন কাপ, ও অলিম্পিক স্বর্ণপদক।