দোকানিরা জানান, শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে পুরো নিউ মার্কেট এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। ফলে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে এবং বাজারে কোনো ক্রেতাও নেই।
তাদের অভিযোগ, নিউমার্কেট এলাকার ড্রেনেজ ব্যবস্থা খুবই দুর্বল। সরকার বা প্রশাসনের পরিবর্তন হলেও রাজধানীর সবচেয়ে জমজমাট ব্যবসায়িক কেন্দ্রের প্রতি বিন্দুমাত্র নজর নেই। পাশাপাশি নিয়মিত পয়ঃনিষ্কাশন কাঠামোর নজরদারিও করেন না কেউ। সে কারণেই, অল্প বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হয় ক্রেতা-বিক্রেতাদের।
এদিকে, রোববার তুমুল বৃষ্টির সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে নিউমার্কেটের বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল থেকে বিদ্যুৎ সংযোগ আবারও চালু করা হয়েছে।