মামুন অর রশীদ
গত ২৫'ই সেপ্টেম্বর, জনতার দলের দলীয় আদর্শ এবং দেশের সৎ, শিক্ষিত ও দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে স্বাগত জানাতে আত্মপ্রকাশ করেছে এর অঙ্গ সংগঠন 'শ্রমিক জনতার দল'। আত্মপ্রকাশের পাশাপাশি সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়েছে।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ শামীম কামাল, ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) জাকির হোসেন, মহাসচিব মোঃ আজম খান এবং সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র মেজর (অবঃ) ডেল এইচ খান।
মোঃ সোহেল সিকদার সাংগঠনিক সম্পাদক রাষ্ট্রসংস্কার আন্দোলন।
অনুষ্ঠানে শ্রমিক জনতার দলের সেক্রেটারি রিয়া পারভিন সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন। এ সময় শ্রমিক জনতার দলের সভাপতি আব্দুল বারেক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শ্রমিক জনতার দলে দলীয় আদর্শ ছড়িয়ে দিতে এবং সৎ, শিক্ষিত ও দেশপ্রেমিক মানুষদের রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে দেশব্যাপী সদস্য সংগ্রহ ও নতুন কর্মী-সমর্থক যুক্ত করার কার্যক্রম জোরদার করা হবে।
বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা, ন্যায্যতা ও রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে একটি সুস্পষ্ট সাংগঠনিক অঙ্গীকার ব্যক্ত করে তাঁরা বলেন, "শ্রমিক বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করি; শ্রমিককে নির্ভরশীল নয়, অধিকারসচেতন করি।" তারা শ্রমিকদের কণ্ঠকে কেবল রাজপথে নয়, নীতি-নির্ধারণের জায়গায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে 'শ্রমিক জনতার দল'-এর ৩ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে রয়েছেন:
সভাপতি: আব্দুল বারেক
সাধারণ সম্পাদক: রিয়া পারভিন
সাংগঠনিক সম্পাদক: মোঃ রনি ইসলাম।