ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় চকবাজারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিকেল পাঁচটা চার মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় পাঁচটা ২২ মিনিটে। শুরুতে কয়েকটি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বিবেচনায় পর্যায়ক্রমে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। দীর্ঘ প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার ভোর পাঁচটা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে দাবি করে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসলেও দাহ্য পদার্থের কারণে মঙ্গলবার সকালেও অনবরত পানি দিতে দেখা যায় ফায়ার সার্ভিসকে।
তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির হিসাব এখনো স্পষ্ট নয়। ভবনের ষষ্ঠ তলার গুদাম ও দোকানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
