তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপ পিবিআই হেফাজতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু আহমেদ সাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার তাহসিফের বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, নিখোঁজ হওয়ার দিন দীপ নামে তার এক বন্ধু বাসায় এসেছিলেন। তিনি তাহসিফকে বাইরে ডেকে নিয়ে যান।

এ সময় তাহসিফ তার মাকে জানিয়েছিলেন, নিচে গিয়ে বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলে ফিরে আসবেন। তবে এরপর আর বাসায় ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সন্ধান পাননি।

তাহসিফ সাউরি ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশ করেছেন, এমন তথ্য ছড়িয়ে পড়ার মাধ্যমে আলোচনায় আসেন। যদিও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।