কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার

রাজধানীর লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ ওরফে মিজ্জু (৬২), ২। লালবাগ থানা আওয়ামী যুবলীগ নেতা মোঃ জালাল উদ্দিন (৪৫), ৩। লালবাগ থানা আওয়ামী যুবলীগ নেতা মোঃ আপেল মাহমুদ (৪২) ও ৪। লালবাগ থানা আওয়ামী লীগ ২৬ নং ওয়ার্ড আজিমপুর মডেল স্কুল, ভিকারুননিসা ইউনিট বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবিএম টিটু (৫৩)।

লালবাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১২:১৫ ঘটিকা হতে ০১:৪৫ ঘটিকা পর্যন্ত লালবাগ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

লালবাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজনে অংশগ্রহণ এবং অর্থায়নে সহায়তা করেছিল।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।