রাজধানীর লালবাগ ২৪ নং ওয়ার্ডে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুরান ঢাকা প্রতিনিধি

রাজধানীর লালবাগ ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সফিউদ্দিন আহমেদ সেন্টুর উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ইমাম, মুয়াজ্জিন ও খতিব ,রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

এ সময় ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সফিউদ্দিন আহমেদ সেন্টু সাবেক সভাপতি ,ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল,উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা-৭ আসনের এমপি জানান, আজিমপুর কবরস্থানে এখন থাকে কবর দেওয়ার টাকা অর্ধেক নেওয়া হবে,তার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।