পলি আক্তার, ‎জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (শাখা)‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে ‘ডিজিটাল যুগে লেখালেখির ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎আজ,(২৫ এপ্রিল)২০২৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর গণিত বিভাগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে লেখালেখিতে ক্যারিয়ার, উপার্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বলেন,“ছাত্রজীবন থেকে লেখালেখির সঙ্গে যুক্ত থাকলে ভবিষ্যতে বড় গণমাধ্যম এ কাজের সুযোগ তৈরি হয়। তাই লক্ষ্য ঠিক করে পড়াশোনার পাশাপাশি লেখালেখি চালিয়ে যেতে হবে।”

অন্যদিকে, ‎প্রধান আলোচক ‘আজকের পত্রিকা’র সহ-সম্পাদক আব্দুর রহমান তিনি বলেন, “লেখালেখি থেকে আয় করতে চাইলে নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন জরুরি। নিজের আগ্রহ অনুযায়ী ক্ষেত্র বেছে নিতে হবে।”

‎অন্যতম আলোচক ছিলেন ‘দি ডেইলি সান’-এর রিপোর্টার আসাদুল ইসলাম তিনি বলেন, “বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখির সুযোগ বেড়েছে। প্রযুক্তির সঠিক ব্যবহার না জানলে পিছিয়ে পড়তে হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক হলেও মানুষের বিকল্প নয়।”

আবার, ‎জবি শাখার উপদেষ্টা ও সাবেক সভাপতি আব্দুল কাদের নাগিব বলেন,“কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো একজন মানবিক লেখকের স্থান নিতে পারবে না। অভিজ্ঞ মানুষের সঙ্গে কথা বলাও একটি বড় শিক্ষা।”

এছাড়া, ‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার সভাপতি মুশফিকুর রহমান ইমন এবং সাধারণ সম্পাদক সোহান ফরাজীর তিনি শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু করেন এবং‌ সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রিমি।

একই‎সাথে, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক মায়িশা ফাহমিদা ইসলামসহ উক্ত শাখার নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যরা।