ফায়ার সার্ভিস ও সিডিএমপি ভলেন্টিয়ারদের ঈদ পুনর্মিলনী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

পুরান ঢাকা প্রতিনিধি

রাজধানী লালবাগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য এবং সিডিএমপি ভলেন্টিয়ারদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে লালবাগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সিডিএমপি ভলেন্টিয়ার রা উপস্থিত ছিলেন।

স্টেশন ইনচার্জ বলেন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে দ্রুত ও কার্যকর সাড়া দিতে হলে স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ জোরদার করা জরুরি।

আলোচনা সভায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়—দুর্যোগের সময় তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম, অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত টিম গঠনের উপর।লালবাগ সি ডি এম পি লিডার মোঃ দাউদ বলেন, জনসচেতনতা বাড়াতে নিয়মিত মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা প্রয়োজন।

ঈদ পুনর্মিলনী অংশে উপস্থিত সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে মিলিত হন। এ সময় ভবিষ্যতে আরও শক্তিশালী সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানো হয় এবং আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।