(জবি)জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড.শাহ মো.নিস্তার জাহান কবীর ২০২৩-২০২৪ ‘ভাইস-চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার এর জন্য মনোনীত হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বৃহস্পতিবার ২ এপ্রিল এ তথ্য জানানো হয়।
জানা যায় যে, গত ২০২৩ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব আরব অ্যান্ড মুসলিমে’ প্রকাশিত তার গবেষণা প্রবন্ধ- দে আর আস:ওরিয়েন্টালিস্ট পার্সপেক্টিভ চ্যালেঞ্জড ইন নিউজিল্যান্ড নিউজ পেপারস কভারেজ এর জন্য তিনি এ সম্মাননায় ভূষিত হয়েছেন।
এ বিষয়ে, বিশ্ববিদ্যালয় এর কর্তৃপক্ষ জানায়, "ড. নিস্তার জাহান কবীরের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এটি অনুপ্রেরণা'র উৎস হিসেবে কাজ করবে।
উল্লেখ্য যে, আগামী ( ৮ এপ্রিল) সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন এর ১১ তলায় জেএনইউ কনফারেন্স হল-এ আয়োজিত এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।
অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যান'রা অংশ নেবেন।
