মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধেই দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে ছিল স্কটল্যান্ড। বিরতির পর তারা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায়। উল্টো আরও এক গোল খেয়ে বসে দলটি।
ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল, নেইমারের প্রত্যাবর্তন, কুনহার গোল আর অ্যালিসন বেকারের দুর্দান্ত গোলকিপিং। সব মিলিয়ে যেন এক নিখুঁত ছবিই এঁকেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
