তার ঠিক কিছুক্ষন পরই রাউন্ড অব ৩২'র অন্য একটি ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে পরাজিত করেছে মরক্কো। নির্ধারিত সময়ে খেলা ১-১ সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। তবে অতিরিক্ত সেই ৩০ মিনিটেও নিষ্পত্তি হয়নি ফল। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আফ্রিকার দলটি।
জার্মানির বিশ্বকাপ অভিযান শেষ হলো হতাশায়, আর সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলেও পর্দা নামল কিংবদন্তি গোলকিপার ম্যানুয়েল নয়্যার এর দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের।
