সড়ক দুর্ঘটনায় মারা গেলেন 'গডজিলা ভার্সাস কং' খ্যাত অভিনেত্রী কাইলি

‘গডজিলা ভার্সাস কং’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বয়স হয়েছিল ১৮ বছর।

ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ভোর তিনটার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড গাড়ি দুই লেনের একটি সড়ক থেকে ছিটকে কালভার্টে আছড়ে পড়ে। গাড়িটির দুই যাত্রীর একজন ছিলেন কেলি হটল।

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন 'গডজিলা ভার্সাস কং' খ্যাত অভিনেত্রী কাইলি

কাইলি পড়ালেখা করতেন টেক্সাস স্কুল ফর দ্য ডেফ-এ। সেখান থেকে তার মৃত্যুর খবর জানানো হয়। তাদের বার্তায় বলা হয়, এই কঠিন সময়ে কাইলির পরিবার, বন্ধু-বান্ধব, সহপাঠী এবং যারা তাকে চেনেন ও ভালোবাসেন, তাদের প্রতি গভীর সমবেদনা।

এক সাক্ষাৎকারে এ অভিনয়শিল্পী বলেছিলেন, ‘আমি একজন বধির মানুষ হয়েও দানবদের চলচ্চিত্রে অভিনয় করছি। আমি চাই, বধির মানুষরা জানুক যে, তারাও আমার মতো এসব করতে পারে। কোনো কিছুই আমাদের আটকে রাখতে পারে না।’