বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। মুক্তিযুদ্ধ-পরবর্তী নানা ঘটনাপ্রবাহে এক ধরনের রাজনৈতিক শূন্যতা থেকে প্রতিষ্ঠিত দলটি এখন বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির রাজনীতির হাল এখন দ্বিতীয় প্রজন্মের কাঁধে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।