২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ জনে।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ ২১ হাজার ৬৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক লাখ ১৫ হাজার ১৩২ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।